সাপাহারে গ্রাম আদালত সক্রিয় করণে কমিউনিটি সভা

0

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতকে সক্রিয় করণের লক্ষে কমিউনিটি সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ইউনিয়ন পরিষদ হল রুমে এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকার বিভাগের তত্ত্বাবোধানে ইউএনডিপি এবং ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহায়তায় অনুষ্ঠিত কমিউনিটি সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন।

এ বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্পের সাপাহার উপজেলা সমন্বয়কারী আহসান হাবীব (নয়ন), ইউপি সদস্য হারুন আল আজাদ, আবু শাহরিয়ার (বিদ্যুত), মোসাঃ রুবিনা খাতুন, হাসনা হেনা প্রমুখ।

এসময় অনুষ্ঠানে ওই ইউনিয়নে বিভিন্ন গ্রামের অর্ধশত গন্যমান্য ব্যক্তি, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.