অবশেষে মসজিদে নববী খুলে দেওয়ার সিদ্ধান্ত

0

৩১ মে রবিবার ফজরের নামাজ থেকেই মসজিদে নববী খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। তবে ধারণ ক্ষমতার ৪০ শতাংশ মুসল্লি মসজিদে উপস্থিত হতে পারবেন।বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এ পদক্ষেপ নিয়েছেন। 

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জেরে আরোপিত লকডাউনে মসজিদটি বন্ধ ঘোষণা করেছিল সৌদি আরব কর্তৃপক্ষ। তবে লকডাউন শিথিলের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল সৌদিয়া টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইতিমধ্যে মসজিদে নববী থেকে সব ধরনের কার্পেট সরিয়ে নেওয়া হয়েছে। সে কারণে এখন থেকে মুসল্লিরা মার্বেলের মেঝেতে নিজেদের সঙ্গে আনা জায়নামাজে নামাজ আদায় করবেন। নামাজ পড়ার সময় অবশ্য করোনা ভাইরাস সংক্রান্ত সতর্কতা মেনে চলার নির্দেশনা রয়েছে।

সেই হিসেবে মুসল্লিদের মাস্ক পরে থাকতে হবে, শারীরিক দূরত্ব বজায় রেখে কাতারে দাঁড়াতে হবে এবং নামাজ পড়তে আসার সময় নিজের জায়নামাজ নিয়ে আসতে হবে। সূত্র : আল আরাবিয়্যাহ

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.