আরিফ চৌধুরীর কবিতা

0
লাজুক ফুলের কাব্য
*******************
তোমার কাছে যাব বলে লাগছে মনে বিভা
মেঘ দিয়ে যায় অন্ধকারে সুখ
ছায়ার মতো অবেলাতে দহন পোড়া বুক
একতারাতে করুণ সুর বাজছে যে উন্মুখ।
২.
জীবনে দহন আছে লাবন্য অপার
সাহসী চেতনায় অহংকারে কাঁপে বুক
মনের মুরলী বেজে যায় যদি
অন্ধকার কেটে আসবে সুখ।
৩.
ভালোবাসার পানপাত্র জুড়ে
নিয়ে এলে একরাশ জুঁই
চোখের পলক পড়ে না
কোন অধিকারে তোমাকে ছুঁই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.