খামারিদের উদ্বুদ্ধ করতে খোকসায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

0

মিলন খান, কুষ্টিয়ার খোকসা উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা (১৬ ই ফেব্রুয়ারি) বুধবার সরকারি পাইলট হাই স্কুল মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রশাসন।

প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় নিয়ে আসা হয়েছে উন্নত প্রজাতির গরু, ছাগল, ভেড়া, ময়না পাখি, টিয়া, কবুতরসহ বিভিন্ন ধরনের পশু-পাখি। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মৎস অফিসার রাশেদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান ও মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ চন্দ্র রায় এর উপস্থাপনায় উদ্বোধনী বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন আলহাজ্ব সদর উদ্দিন খান। সে সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এবং অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আকতার সহ আরো অনেকে পরে স্টল ও খামারিদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.