মিলন খান,খোকসা।।কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণের কয়েকদিনের মাথায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে ইউনিয়নবোর্ড এ প্রথম কার্যদিবস শুরু করলেন চেয়ারম্যান মোঃ আকমল হোসেন। ইউনিয়ন বোর্ডের সকল সদস্যদের সমন্বয়ে এই প্রথম কার্যদিবস শুরু করেন। অত্র ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই কার্যদিবস শুরু করেন। সে সময় সর্বস্তরের জনগণের ভালোবাসায় সিক্ত মানুষটিকে ফুল দিয়ে বরণ করে নেন। সেই সাথে সকল ইউপি সদস্যদের একই সঙ্গে বরণ করে নেন। এসময় ইউনিয়ন বোর্ডের সচিব দিপু কুমার বিশ্বাস, উদ্যোক্তা ও গ্রাম পুলিশ পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। কার্যদিবসে তিনি জনগণকে আকৃষ্ট করেন। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সম্মানিত চেয়ারে বসিয়েছেন। তাই আপনারা আপনাদের ন্যায্য অধিকার আমার কাছ থেকে বুঝে নিবেন। ইউনিয়নের সকল সরকারি সুযোগ-সুবিধা আপনাদের মাঝে বিনা শর্তে বিলিয়ে দিব ইনশাআল্লাহ।খোকসায় দোয়া মাহফিলের মাধ্যমে প্রথম কার্যদিবস শুরু করলেন চেয়ারম্যান আকমাল হোসেন
0
মিলন খান,খোকসা।।কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণের কয়েকদিনের মাথায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে ইউনিয়নবোর্ড এ প্রথম কার্যদিবস শুরু করলেন চেয়ারম্যান মোঃ আকমল হোসেন। ইউনিয়ন বোর্ডের সকল সদস্যদের সমন্বয়ে এই প্রথম কার্যদিবস শুরু করেন। অত্র ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই কার্যদিবস শুরু করেন। সে সময় সর্বস্তরের জনগণের ভালোবাসায় সিক্ত মানুষটিকে ফুল দিয়ে বরণ করে নেন। সেই সাথে সকল ইউপি সদস্যদের একই সঙ্গে বরণ করে নেন। এসময় ইউনিয়ন বোর্ডের সচিব দিপু কুমার বিশ্বাস, উদ্যোক্তা ও গ্রাম পুলিশ পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। কার্যদিবসে তিনি জনগণকে আকৃষ্ট করেন। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সম্মানিত চেয়ারে বসিয়েছেন। তাই আপনারা আপনাদের ন্যায্য অধিকার আমার কাছ থেকে বুঝে নিবেন। ইউনিয়নের সকল সরকারি সুযোগ-সুবিধা আপনাদের মাঝে বিনা শর্তে বিলিয়ে দিব ইনশাআল্লাহ।