খোকসায় পুলিশের অভিযানে মাদক কারবারি ও পাঁচ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

0

মিলন, (কুষ্টিয়া) জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে একজন মাদক কারবারিসহ পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একজনের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খোকসা থানা পুলিশ জানায়, সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আকাশ শেখ (২২), পিতা উজ্জ্বল শেখ, সাং কমলাপুর। তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেফতারকৃতরা হলেন,নাইম হোসেন, পিতা ইউনুস আলী, সাং একতারপুর; মোঃ তোফা শেখ, পিতা ওহাব শেখ, সাং আমবাড়িয়া দক্ষিণপাড়া; ইমন খান, পিতা শুকুর আলী, সাং আমবাড়িয়া; মোছাঃ কাকলি খাতুন, স্বামী আল আমিন, সাং একতারপুর এবং মোছাঃ রূপালী খাতুন, স্বামী সেলিম, সাং কমলাপুর। সকলেই খোকসা থানা, কুষ্টিয়া জেলার বাসিন্দা।

এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোতালেব হোসেন বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.