চিকনগুনিয়া রোগ প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ প্রয়োজন : পর্যটন মন্ত্রী

0

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন চিকনগুনিয়া রোগ প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, সরকার বা সিটি কর্পোরেশনের উপর নির্ভর না করে জনগণকে সচেতন করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের মাধ্যমে চিকনগুনিয়া-ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।  

আজ রবিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে যুব মৈত্রী আয়োজিত ঢাকা শহরসহ দেশব্যাপী চিকনগুনিয়ার প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

রাশেদ খান মেনন বলেন, “চিকনগুনিয়া এ অঞ্চলের মানুষের কাছে অপরিচিত একটি রোগ। এ রোগে আক্রান্ত হলে শরীরের সঞ্জীবনী শক্তি নিঃশেষ করে দেয়। শরীরেও তীব্র ব্যথা, বেদনা সৃষ্টির মাধ্যমে ব্যক্তিকে তার জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ রোগ থেকে উপশম দীর্ঘ সময়ের ব্যাপার। তাই এ রোগের প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ নিতে হবে। ”

সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্সের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ফরিদ উদ্দিন আহমেদ রতন, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তপন, সহ-সভাপতি তৌহিদুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।  

উদ্বোধন শেষে ২০ নম্বর ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক ও অঞ্চলে চিকনগুনিয়া-ডেঙ্গু নাশক ওষুধ ছিটানো হয়। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় এই কর্মসূচি পালিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.