চিত্রকল্প-১
আরিফ চৌধুরী
এক চুমুতেই খুললে তুমি
ঝিনুকের মতো আবৃত তোমার দেহের ভাঁজ
বাবুই পাখির বাসার মতো
সাজানো খোঁপা খুলে যায় শব্দহীন লাজে
যৌবনের মুদ্রার তালে ফুটে উঠো তুমি
তৃষিত হরিণীর মতো এ কোন অবেলায়,
যে বৈরী যৌবন ঘুমিয়েছিলো তোমার লাজে
তার উন্মিলিত পর্দা সরিয়ে তাকে জাগিয়ে দিলে
কোন অধরা মাতোয়ালী ছন্দে,
খইয়ের খোলার মতো তেঁতে উঠা স্তনে
খুলে যায় অনন্ত গলির পথ
ঢেউ তুলে আঁছড়ে ভেঙে যায় চোখের ভীরুতা
তুমি জেগে উঠো আফ্রিদিতির মতো মাতাল মুদ্রায়
চিত্রিত করো শরীরের ওমে
আগুনমুখো চিঁবুকের ছোঁয়ার বেদনা।
চিত্রকল্প -২
তোমার ব্যাকুল চাহনিতে লোভ নেই
তবু কেন ফেরাতে পারিনা দু’চোখ
শরীর জুড়ে মোহনীয় বাঁকের ছন্দ
এঁকে দিয়ে যাও চোখের লাবন্য ঝড় কামনার
আমিতো অহংকারে সর্বাঙ্গে ছড়িয়ে দিতে পারি কামনার বিষ,
তবু তোমার ফিরে এসে অলৌকিক চলে যাওয়া
পথ করে দেয় অপেক্ষার প্রহর
সর্ন্তপনে জেগে থাকা অধরে জাগিয়ে কাঁপন
স্মৃতির র্দীঘ পথে ফিরে যাওয়া।