ডিকবেল্লার ফিফটিতে স্থিতিশীল শ্রীলংকা

0
নিরোশান ডিকবেল্লার ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরিতে ধীর স্থিরভাবে এগিয়ে যাচ্ছে শ্রীলংকা। কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির কার্যত কোয়ার্টারফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে ২৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৩৮ রান করেছে শ্রীলংকা। 
ডিকবেল্লা ৬৩ ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ২৮ রান করে উইকেটে আছেন। এর আগে পর পর দুই ওভারে দুই উইকেটের পতন ঘটেছে শ্রীলংকার। ১৬ ওভারের প্রথম বলেই দিনেশ চান্ডিমালকে বোল্ড করেন ফাহিম আশরাফ। এর আগের ওভারে কুশল মেন্ডিসকে সরাসরি বোল্ড করেন হাসান আলি। ওপেনার ধানুষ্কা গুনাথিলাকা ১৩ রান করে জুনাইদ খানের শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন। কার্ডিফে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।   
দুই দলের জন্য আজ বাঁচা মরার লড়াই। যে দল জিতবে সেই দলই টুর্নামেন্টের ফাইনালে চলে যাবে। পাকিস্তান দলে ফিরেছেন প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৪২ রান তাড়া করায় প্রধান ভূমিকা রাখা ফাহিম আশরাফ, বাদ পড়েছেন শাদাব খান। ইনজুরির কারণে কুশল পেরেরা না থাকায় যোগ দিচ্ছেন ধনঞ্জয় ডি সিলভা। এই ম্যাচে জয়ী দলের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.