চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) নতুন মুদ্রানীতি আজ ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। গতানুগতিক সতর্ক ভঙ্গিমার মুদ্রানীতি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সামন্য বাড়িয়ে ১৭ শতাংশ করা হতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা থাকছে মুদ্রানীতিতে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
কাল বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি অর্থবছরে প্রথম মুদ্রানীতি কাল সকাল সাড়ে ১১ টাকায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীরআলম কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন গভর্নর ফজলে কবির।