নাসার জন্য সহজ ভিডিও বানিয়ে জিতে নিন ২০ হাজার ডলার

0

মঙ্গল অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে নাসা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা শেষে শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে তার আগে আরও কিছু কর্মপরিকল্পনায় হাত দিয়েছে নাসা কর্তৃপক্ষ। এ তালিকায় আছে মজার কিছু আইডিয়া।

মঙ্গল অভিযানের এই রোমাঞ্চকর অভিজ্ঞতার সাথে পৃথিবী নামক গ্রহের মানুষের সম্পৃক্ততা বাড়াতে চায় নাসা। তারই অংশ হিসেবে এবার নাসা সাধারণ মানুষের কাছে কাল্পনিক কিচ্ছু তথ্য জানতে চায়।

এই অভিযানে নভোচারীদের ভ্রমণ অভিজ্ঞতা আসলে কেমন হবে?

আপনার নিজের কল্পনা ২ থেকে ৫ মিনিটের একটি ফিল্ম বা অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরতে পারেন।

পুরুস্কার হিসাবে নগদ অর্থ ছাড়াও রয়েছে ক্যারিয়ারের বিশাল হাতছানি।

কারণ এই প্রতিযোগিতার বিচারক হিসাবে রয়েছে স্টার ওয়ারস, গডজিলা ও মনস্টারের পরিচালক গেরি অ্যাডওয়ার্ডসহ বিখ্যাত সব মানুষজন।

এন্ট্রি শেষ সময় এ বছর ৩১ আগস্ট পর্যন্ত।

এই বিষয় এ নাসা স্পেস অ্যাপস বাংলাদেশ ও বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু যুগান্তরকে বলেন, এই প্রতিযোগীতার মাধ্যমে আমাদের সবাইকে জানান দিতে হবে আমরা ও এই সেক্টরে পিছিয়ে নেই।

তিনি আরও বলেন, নাসা আয়োজিত এই প্রোগ্রামে অংশগ্রহণ কালে যে কোন টেকনিক্যাল পরামর্শ দেওয়ার জন্য আমরা সহায়তা দিবো।

আগ্রহীরা আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়
বাংলাদেশ থেকে এ বিষয়ে কোন সহযোগিতার প্রয়োজন হলে যোগাযোগ করা যাবে এই ঠিকানায়

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.