নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলা: ট্যারেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড

0

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়ে বাংলাদেশিসহ ৫১ জনকে হত্যার দায়ে ব্রেন্টন ট্যারেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। প্যারোলের সুযোগ পাবেন না ট্যারেন্ট।
নিউজিল্যান্ডে ১৫ মার্চ ক্রাইস্টচার্চের হামলার মামলায় চারদিনের শুনানি শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার এ আদেশ দেয়া হয়। নিউজিল্যান্ডে এই প্রথম কাউকে এ ধরনের শাস্তি দেয়া হলো। আদেশে বিচারক বলেন, অমানবিকভাবে নির্দ্বিধায় মানুষকে নির্মমভাবে হত্যা করেছে ট্যারেন্ট।

এরআগে চারদিনের শুনানিতে আদালতে বক্তব্য রাখেন, হামলায় নিহতদের স্বজনরা। গেল বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের আল নুর মসজিদ ও লিনউই ইসলামিক সেন্টারে হামলা চালান ট্যারেন্ট। ফেসবুকে হামলার লাইভও করেন তিনি। আটকের পর ট্যারেন্ট স্বীকার করে, হামলার পর মসজিদ দুটিতে আগুন ধরিয়ে দেয়ার পরিকল্পনা ছিল তার।

এ ঘটনার পর অস্ত্র আইনে বড় পরিবর্তন আনে নিউজিল্যান্ড।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.