পটুয়াখালীর বাউফলে অটো রিক্সা চালকের লাশ উদ্ধার

0

জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের আঃ রহিম দফাদারের বাড়ির পশ্চিম পার্শ্বের ভিটা থেকে পারভেজ দালাল(১৪) নামের এক অটো রিক্সা চালকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে তার লাশ উদ্ধার হয়েছে। পারভেজ উপজেলার দাসপাড়া ইউপি’র খেজুরবাড়ীয়া গ্রামের দুলাল দলালের ছেলে। লাশের গলায় বৈদ্যুতিক তার দিয়ে পেচানো ছিল। ধারণা করা হচ্ছে , কোন দুর্বৃত্ত ওই তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে স্থানীয়রা পারভেজের লাশ পড়ে থাকতে দেখে বাউফল থানায় খবর দেয়,খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
বাউফল থানার ওসি আজম খান ফারুকী জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.