বান্দরবানে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

0
বান্দরবান প্রতিনিধি, বান্দরবান শহরে অভিযান চালিয়ে ইয়াবাসহ  ফরিদুল আলম (৪০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান জেলার উপ-পরির্দশক মো: আফজাল হোসেন।
রবিবার (৯ জানুয়ারী) দুপুরে বান্দরবান পৌরসভা লাল মিয়ার চর এলাকা হতে ১৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মৃত এরশাদ আলীর ছেলে। 
সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান শাখার এস আই মো: আলমগীর পাশা নেতৃত্বে গোপন সংবাদ পেয়ে মাদক ব্যবসায়ী ফরিদুল আলম বাড়িতে অভিযান চালায়। এসময় আটককৃত ব্যক্তির নিজ শয়ন কক্ষ থেকে ১৫০শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরির্দশক মো: আফজাল হোসেন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 
পার্বত্য বান্দরবানে মাদকের বিস্তার ও অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বান্দরবান জেলা কার্যালয়ের চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.