বান্দরবান প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি মনোনীত সাচিংপ্রু জেরি বেসরকারি ফলাফলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৫ মিনিটে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, আসনের মোট ১৮৭টি কেন্দ্রের সবকটির ফল গণনা শেষে সাচিংপ্রু জেরি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ২৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দিন পেয়েছেন ২৫ হাজার ১২৩ ভোট।
এছাড়া লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু জাফর মো. ওয়ালীউল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৬৮ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪ হাজার ৬২৯ ভোট।
সব কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিংপ্রু জেরি ১ লাখ ১৪ হাজার ১০৭ ভোটের ব্যবধানে জয় লাভ করেন, যা এ আসনে বড় ধরনের ব্যবধান হিসেবে বিবেচিত হয়েছে।
একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে জেলায় ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬৮ হাজার ৮১৭ এবং ‘না’ ভোট পড়েছে ৮৯ হাজার ৩৬৬।