বিখ্যাত ও প্রতিষ্ঠিত ব্যাক্তিত্বের বাণী চিরন্তনী

0

যুগে যুগে মনীষী, পণ্ডিত, দার্শণিকগণ সমাজ, সংস্কৃতি থেকে নিয়ে জীবনঘনিষ্ঠ অনেক বক্তব্য দিয়ে গেছেন, যেগুলোকে আমরা বাণী চিরন্তনী বলে জানি। আজ এমন কজন বিখ্যাত ও প্রতিষ্ঠিত ব্যাক্তিত্বের বাণী দেয়া হলো:

* কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?- কৃষ্ণচন্দ্র মজুমদার

* দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। – রুদ্র গোস্বামী

* কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণীদের অগ্রাহ্য করে একধরনের আনন্দ পায়। সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয়, এবং নারী সঙ্গের জন্যে তীব্র বাসনা বুকে পুষে রাখে। – হুমায়ূন আহমেদ

*সমুদ্রের জীবনে যেমন জোয়ার-ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল। – হুমায়ূন আহমেদ

* মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের অপরটি ছলনার। – পিথাগোরাস * কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। —- প্লেটো

* প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। —- আব্রাহাম লিংকন

* যৌবনে যে শিক্ষা অবহেলা করে, তার অতীত ভ্রষ্ট এবং ভবিষ্যৎ মৃত। —- ইউরিপিডস

* কোনো মানুষই অপ্রয়োজনীয় নয় যতক্ষণ তার একজনও বন্ধু আছে। —- রবার্ট লুই স্টিভেনস

* একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারেন। – জর্জ ম্যারাডিথ

* কখনও কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও নয়। – সিসেরো

* কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণীদের অগ্রাহ্য করে একধরনের আনন্দ পায়। সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয়, এবং নারী সঙ্গের জন্যে তীব্র বাসনা বুকে পুষে রাখে।—- হুমায়ূন আহমেদ

* মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায় —- হুমায়ূন আহমেদ

* যে মনের দিক থেকে বৃদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না —- ফিলিপ ম্যাসিঞ্জার

* সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো —- উইলিয়াম শেক্সপিয়র

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.