বেগম রোকেয়া পদক পেলেন বেবী মওদুদ

0

নারী উন্নয়নে অবদান রাখার জন্য এ বছর মরণোত্তর রোকেয়া পদক পেয়েছেন লেখক-সাংবাদিক এ এন মাহফুজা খাতুন (বেবী মওদুদ)। এ ছাড়াও এ বছর রোকেয়া পদক পেয়েছেন চিত্রশিল্পী সুরাইয়া রহমান, লেখক শোভা রানী ত্রিপুরা, সংগঠক মাজেদা শওকত আলী, সমাজকর্মী মাসুদা ফারুক রত্না।

আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক ২০১৭ প্রদান অনুষ্ঠানে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৪ সালে ৬৬ বছর বয়সে মারা যান বেবী মওদুদ। তিনি সাংবাদিকতার পাশাপাশি লেখালেখিতে সক্রিয় ছিলেন। এ ছাড়াও তিনি মুক্তিযুদ্ধের আগে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতেও যুক্ত ছিলেন।

১৯৭১ সালে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার আগে বেবী মওদুদ ১৯৬৭-৬৮ সময়ে রোকেয়া হল ছাত্রী সংসদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও নব্বইয়ের দশকে যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি।

এ ছাড়াও তিনি নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তা ছাড়াও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং লাইব্রেরি কমিটির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.