ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৮ লাখ ৪১ হাজার, আক্রান্ত ২ কোটি ৪৯ লাখ ছাড়াল

0

মহামারী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪৯ লাখ ১১ হাজার ৭১৬ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪১ হাজার ৩৩১ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯১৫ জন।করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১ লাখ ৮৫ হাজার ৯০১ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ৬০ লাখ ৯৬ হাজার ২৩৫ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৮ লাখ ১২ হাজার ৬০৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ৫৯৪ জন। মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ হাজার ১৪৬ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৭৩৮ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৬৩ হাজার ৯৭২ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৬২ হাজার ৭১৩ জন।এদিকে দেশে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ২২১ জন। এতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ছয় হাজার ৭৯৪ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৭ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৭৪ জনে।
আরও পড়ুন: করোনার নতুন হটস্পট এখন ভারত!
এসএস

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.