বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুনুর রশীদ নূরী বলেছেন, ইসলাম মানব চরিত কোন মত বা পথ নয়। এটা আল্লাহ কর্তৃক ও রাসুল (স:) প্রবর্তিত একটি জীবন ব্যবস্থা এবং ইসলামই হচ্ছে বিশ^ মানবতার মুক্তির সনদ।
তিনি আরো বলেন, রাসুলের (স:) সাম্যনীতি, উদারতা ও মহানুভবতা মানব ইতিহাসে এক আলোকময় অধ্যায়। যেটা পাশ্চাত্যের বড় বড় পন্ডিত ও আইন রচয়িতাদেরকেও বিমুগ্ধ ও বিমোহিত করে তুলেছে। কারণ রাসুলে করিম (স:) হচ্ছেন সর্বকালের ও সর্বযুগের সার্বজনীন শান্তির প্রতীক ও রহমত।
তিনি আজ কদমতলী মহল্লা কমিটির উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিলে প্রধান অতিথি আলোচনায় উপরোক্ত কথা বলেন।
কদমতলী মহল্লা কমিটির সভাপতি আলহাজ¦ মনজুর আলম মঞ্জু সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরো উপস্থিত ছিলেন আলহাজ¦ আবদুস শুক্কুর সর্দার, আলহাজ¦ জাহাঙ্গীর আলম সর্দার, আলহাজ¦ লিয়াকত আলী সর্দার ও আলহাজ¦ নুরুল আলম সর্দার প্রমুখ।
আলোচনায় তিনি আরো বলেন, রাসুলে করীম (স:) জীবন চরিত হচ্ছে একটি জীবন্ত কুরআন। আর কুরআনই হচ্ছে তারঁই শ্রেষ্ট মুজিজা। বর্তমান ঝঞ্চা বিক্ষুদ্ধ পৃথিবীতে ঘুনেধরা সমাজ ব্যবস্থাকে আদর্শিক রূপে ফিরিয়ে আনতে হলে রাসুলের (স:) ভালবাসা ও আদর্শের বিকল্প নেই।