মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে চলছে বিএনপির আলোচনা সভা। বিকেল ৩টায় সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে সভায় বিএনপিপন্থী কোনো বুদ্ধিজীবী নেই।
এতে সভাপতিত্ব করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি রয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
অন্যদের মধ্যে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।