সংবাদ সম্মেলনে রিজভী
‘রিজার্ভ চুরি নিয়ে বিএনপির বক্তব্যই সত্য’

0

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে বিএনপির বক্তব্য এখন সত্য হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের ইতিহাসে এতো বড় রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রী কেন এতো বছর ধরে আটকে রেখেছেন এফবিআই’র রিপোর্টে সেটি এখন পরিস্কার। আজ শনিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী ক্ষমতাসীনরা সাধারণ মানুষের টাকা চুরির উন্নয়ন ছাড়া আর কোনো উন্নয়নই করেনি। এতো বড় একটা চুরি হলো অথচ সরকারের কোনো অনুশোচনা নেই। জনশ্রুতি আছে, রিজার্ভ চুরির পেছনে বাংলাদেশ ব্যাংকে এমন একজন ক্ষমতাধর ব্যক্তি আছেন যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা সরকারের নেই।

তিনি বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিরাপত্তা হেফাজতে পর্যায়ক্রমিক নির্যাতনের ফলে বাংলাদেশে ১২০ জনের মৃত্যু হয়েছে বলে সলিডারিটি গ্রুপ জানিয়েছে। নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় পায়ে গুলি করায় বহু মানুষ স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়েছেন।
একই সময়ে ৪২২ জন মানুষকে জোর করে গুম করে দেওয়া এবং ১ হাজার ৪৮০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে আইন প্রয়োগকারী এজেন্সিগুলো জড়িত বলে অভিযোগ আছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.