করোনা ভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে প্রায় ২ লাখ ৬০ হাআক্রান্ত ১ কোটি ২০ লাখ ৭০ হাজার ৭১২ জন। এই অবস্থায় দেশটিতে চলছে শীত মৌসুম। সেখানে করোনা পরিস্থিতি এতটাই বেগতিক, দিনে হাজারেরও বেশি মৃত্যু হচ্ছে, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন স্টেটের গভর্নরদের সঙ্গে বৈঠক করেছেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে গণমাধ্যমে জানিয়েছেন, দেশে লকডাউন দেওয়ার পরিকল্পনা নেই, তবে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে।
পাঁচজন ডেমোক্র্যাট ও পাঁচ রিপাবলিকান গভর্নরের সঙ্গে আলোচনার পর নিজের সিদ্ধান্তের কথা জানান বাইডেন। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচেভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে বাইডেনে বক্তব্যও তুলে ধরা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১০ গভর্নরের সঙ্গে আলোচনার পুরো বিষয়বস্তু ছিল করোনাভাইরাসের মোকাবিলা করা।বাইডেন বলেছেন, আমাদের দেশের প্রতিটি অঞ্চল, প্রতিটি সম্প্রদায় আলাদা। তাই জাতীয় স্তরে লকডাউন ঘোষণা করলে কাজ হবে না। বরং তাতে উল্টো ফল হবে।
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাইডেন। এসময় তিনি বলেন, দেশ একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। শীত জেঁকে বসছে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। স্টেটগুলোতে লক ডাউন দেওয়া হবে না, তবে সবাইকে মাস্ক পরিধান করতেই হবে।
করোনা মোকাবিলার ছয় দফা পরিকল্পনা পেশ করেছেন বাইডেন। তার পরিকল্পনাগুলোর মধ্যে আছে, রাজ্যগুলিকে আর্থিক সাহায্য, স্বাস্থ্য পরিকাঠামো বৃদ্ধি, বেকারদের সহায়তা বাড়ানো, মাস্ক পরা বাধ্যতামূলক করা, সহজে করোনা পরীক্ষার ব্যবস্থা করা।