শীতবস্ত্র নিয়ে দরিদ্র মানুষের পাশে রক্ত কণিকার একঝাঁক তরুণ

0
অগ্রগামী রক্ত কণিকা চট্টগ্রাম টিমের ব্যবস্থাপনায় অসহায় শীতার্ত মানুষের কল্যাণে রাউজানের উত্তর হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান সুসম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “অগ্রগামী রক্ত কণিকা” কেন্দ্রীয় পরিষদের কর্মকর্তা খন্দকার মোহাম্মদ সুমন সহ চট্টগ্রাম টিমের সকল নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জানে আলম শরীফ, সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার রাউজান প্রতিনিধি এবং সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব মাওলানা দিদারুল আলম। ১ নং হলদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং এবং ৫ নং ওয়ার্ডের মেম্বার যথাক্রমে বাবু সবুজ বড়ুয়া এবং মোহাম্মদ আলী। ১ নং হলদিয়া ইউনিয়ন পরিষদ পরিষদের চিফ অফ ভিলেজ গার্ড মোঃ মমতাজ উদ্দিন।। উল্লেখ্য “অগ্রগামী রক্ত কণিকা” বিগত ২০১৪ সালে একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের আর্থসামাজিক ও মানবতার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে, এর মধ্যে রক্তদান করার ব্যাপারে ইতোমধ্যে এ সংগঠন থেকে অসংখ্য মানুষকে সচেতন করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, ইফতার বিতরণ কর্মসূচী, ফল উৎসব, গরীব ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.