শুক্রবার আন্তর্জাতিক কিরাত সম্মেলন

0

আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন।
সকাল ১০টায় জাতীয় মাসজিদ বায়তুল মোকাররম চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এ সম্মেলন হচ্ছে।
সম্মেলনে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।
এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন- দক্ষিণ আফ্রিকার কারি আব্দুর রহমান সা’দিয়ান, মিশরের শাইখ ইয়াসির মাহমুদ শারকাওয়ী, ইরানের কারি হামিদ শাকেরনেজাদ, ফিলিপাইনের কারি নো’মান পিমবায়াবায়া, তুরস্কের কারি ইয়াশার চৌহাদার।
সম্মেলনে সভাপতিত্ব করবেন কারি শায়খ আহমদ বিন ইউসুফ আল-আযহারী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.