শেরপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

0

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আজ সোমবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রংপুরের মিঠাপুকুর ময়েনপুর গ্রামের রফিকের ছেলে মোসলেম উদ্দিন (৩৫) ও কুমিল্লার মুরাদনগরের ইসলামপুর এলাকার হোসেন আলীর ছেলে মোহাম্মদ আলী (৫০)। আরেকজনকে শজিমেকে নেওয়ার পথে মারা যান। তার নাম পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনায় আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। এর মধ্যে চার-পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা এবং শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৪৬৯) ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ব-১১-৩১০১) মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন, আহত হন অন্তত ১৫ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.