Saturday, November 28

সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে সরকার

0

বিনা উস্কানিতে বিএনপির শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বেলা সোয়া ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনসভা করতে চেয়েছিলাম। কিন্তু এই অবৈধ সরকার অনুমতি দেয়নি। এর প্রতিবাদে আমরা কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ঘোষণা করি। আমাদের নেতাকর্মীরা কালো পতাকা নিয়ে শান্তিপূর্ণভাবে কার্যালয়ের সামনে অবস্থান করেছিল। কিন্তু, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিনা উস্কানিতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে।
তিনি বলেন, পুলিশের হামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ অনেকে আহত হয়েছেন। পুলিশ অনেককে আটক করেছে। এ অবস্থায় মনে হচ্ছে দেশে দুঃশাসন চলছে। আমরা পুলিশের এই অগণতান্ত্রিক আচরণের নিন্দা জানাই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.