সাকিব-মাহমুদুল্লাহ জুটিতে মাইকেল ভন যা বললেন

0

বিশ্ব ক্রিকেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন এমন ক্রিকেটারদের মধ্যে সামনের সারিতে থাকবেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। নিন্দা কিংবা প্রশংসা- ক্রিকেট সম্পর্কিত বিষয় নিয়ে সব সময় মুখ খুলেন তিনি। আর ঘরের মাঠে সাকিব-মাহমুদুল্লাহ যে কীর্তি গড়লেন তা নিয়ে কথা বলবেন না, তা কী হয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর টুইট করে মাইকেল ভন লিখেছেন, আজকের মতো (সাকিব-মাহমুদুল্লাহ) এত ভালো ওয়ানডে পার্টনারশিপ জীবনে দেখেছি কিনা স্মরণ করতে পারছি না।  

পরে আরও একটা টুইট করে ভন লেখেন, শুভ রাত্রি সকলকে… টাইগারদের জন্য ক্রিকেটের আরেকটি অসাধারণ দিন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.