সীতাকুন্ডের জঙ্গল ছলিমপুরে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার প্র্রতিবাদ ও বিদ্যুৎ সরবরাহের দাবীতে মানববন্ধন

0

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড জঙ্গল ছলিমপুরের বিদ্যুৎ আকস্মিক বিচ্ছিন্নের প্রতিবাদে এবং অনতিবিলম্বে বিদ্যুৎ সরবরাহের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার(৩১ জুলাই) বেলা ১১টার দিকে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তীবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে, সাংবাদিক, শিক্ষক, শ্রমিক, বীরমুক্তিযোদ্ধা, ছাত্র, ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তীবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি গাজী মোঃ ছাদেকুর রহমান, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তীবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক রফিকুল্লা হামিদী, চট্টগ্রাম সীতাকুন্ড ১নং ওয়ার্ড ১০নং সলিমপুর ইউনিয়নের মেম্বার ও এস.এম.পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ গোলাম গফুর, এস.এম.পাইলট প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোস্তাক আহাম্মদ স্বপন, এস.এম.পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম সালাম, এস.এম.পাইলট প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবর্না মজুমদার, নুরে মদীনা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হেলাল উদ্দিন সওকী, নুরনবী শাহ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নুরুল বশর, বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন- বিদর্শনাচৌর্য এস শাসনাবংশ থের, খ্রীষ্টান ধর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন- বাবু শেৈলন বাড়ৈ, হিন্দু ধর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন- বাবু দয়াময় সাহা, লোকনাথ মন্দির কমিটির উপদেষ্ট ডাঃ বাবু জে.এম.দাশ, এ্যালফাবেট আইডিয়াল কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক বাদল হাজারী, শাহা আমানত কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, জামেউল উলুম নঈমিয়া আশ্রাফিয়া মাদ্রাসা এতিম খানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা দিদারুল আলম, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তীবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মোঃ শাহা আলম, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তীবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মোঃ ইস্রাফিল, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তীবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোঃ আবদুর রশিদ, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তীবাসী সমন্বয় সংগ্রাম পরিষদেও মোঃ মুকুল শেখ, জঙ্গল সলিমপুর সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মিজানুল কদর প্রমুখ।

সভাপতি গাজী মোঃ ছাদেকুর রহমান বলেন, গত ২১ জুলাই আনুমানিক সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আকস্মিকভাবে জঙ্গল সলিমপুর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে যা অত্যন্ত অমানবিক। বর্তমানে ২৪ হাজার পরিবার অধ্যুষিত জঙ্গল সলিমপুর বিশাল এলাকাটি বিদ্যুৎ সংকটে অন্ধকারে নিমজ্জিত রয়েছে। ১১দিন বিদ্যুৎ না থাকার কারণে এলাকায় পানি সংকট ও শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, পাশাপাশি ছাত্র-ছাত্রীরা পড়ালেখা করতে পারছে না। অত্র এলাকার সকল ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে এবাদতে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় লক্ষাধিক মানুষ বিদ্যুতের অভাবে অমাবিক জীবন যাপন করছে। আমরা বিদ্যুৎ বিতরন বিভাগের বিভিন্ন দপ্তওে যোগাযোগ করেও কোন সুরাহা না পাওয়ায় বিদ্যুৎ সংযোগের দাবীতে আজ মানববন্ধন কর্মসূচি পালন করছি।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে আমরা জঙ্গল সলিমপুরবাসী বিদ্যুৎ না থাকায় অত্যন্ত দুঃখ, দুর্দশায় দিনাতিপাত করছি যা অত্যন্ত অমানবিক। আমাদের ছেলে-মেয়েদের শিক্ষিত করে তোলার জন্য আমরা নিজস্ব উদ্যোগে ২টি উচ্চ বিদ্যালয়, ৩টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি কিন্ডার গার্টেন, ৫টি ইবতেদায়ী মাদ্রাসা, ১টি দাখিল মাদ্রাসা, ৩টি এতিমখানা প্রতিষ্ঠা করি।

এছাড়াও বক্তারা আরও বলেন, মুসলমানদের ইবাতের জন্য ১৩টি জুম্মা মসজিদ, হিন্দু সম্প্রদায়ের জন্য ৬টি মন্দির, বৌদ্ধ সম্প্রদায়ের জন্য ৩টি বৌদ্ধ মন্দির, খ্রীষ্টান সম্প্রদায়ের ২টি গির্জা, ১টি অনাথ আশ্রম সহ বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। অত্র এলাকায় ২টি বাজার, ১টি হাট, বিভিন্ন এনজিও অফিস, ক্ষদ্র কুটির শিল্প, প্রাথমিক চিকিৎসা সেবাকেন্দ্র, ২টি ভোটকেন্দ্র সহ মানুষের সার্বিক নিরাপত্তার জন্য একটি অস্থায়ী পুলিশ ফাড়িঁও রয়েছে।
তারা বলেন, বর্তমানে অত্র এলাকায় বিদুতের অভাবে পড়া-লেখা, জীবন-যাত্রা, এবাদত-বন্দেগি, পানি সমস্যা, পয়ঃনিষ্কাশন, মূমূর্ষ রোগীর সেবা, প্রসূতি মায়ের করুন অবস্থা, নবজাতক শিশুদের আত্মচিৎকারে জনজীবন অতিষ্ট।
আমরা জঙ্গল সরিমপুওে পুনরায় বিদ্যুৎ সংযোগের দাবীসহ যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। যদি ২দিনের মধ্যে বিদ্যুৎ না দেয় তাহলে স্কুল শিক্ষার্থীদের দ্বারা ডি.সি ভবনের সামনে কঠোর কর্মসূচী গ্রহণের ঘোষণা দেয়া হয়। যতক্ষণ না ছিন্নমূলে বিদ্যুৎ না পোচ্ছে ততক্ষণ কর্মসূচী চলবে ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.