সৌদি আরবে ৬৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

0

এবার সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ৬৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন বলে জানা যায়।

সর্বশেষ বুধবার মক্কায় শামসুল ইসলাম নামে এক হাজি মারা গেছেন। তার বাড়ি কুমিল্লায়। অন্যদের মধ্যে মক্কায় ৪৬ জন, মদিনায় ৬ জন, জেদ্দায় ২ জন, মিনায় ৮ জন ও আরাফাতে ৬ জন মারা যান।

এ বছর ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন বাংলাদেশি সৌদি আরবে হজ করতে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ করতে গেছেন।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট থেকে। এবং শেষ ফিরতি ফ্লাইটটি দেশে ফিরবে আগামী ২৬ সেপ্টেম্বর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.