১ টাকায় মোবাইল ফোন!

0

চাইনিজ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান জিআওমি’র তৃতীয় জন্মদিন উপলক্ষে মাত্র ১ টাকায় মোবাইল ফোন বিক্রির ‘ফ্ল্যাশ সেল’ অফার দিয়েছে কোম্পানিটি। জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার ভারতে ১ টাকায় এমআই ফোন বিক্রির অফার চলছে বলে জানিয়েছে জি নিউজ।

রেডমি ফোর ছাড়াও ১০ হাজার এমপিআয়েরর এমআই পাওয়ার ব্যাংক টু এবং ওয়াইফাই রিপিটার টু পাওয়া যাবে ১ টাকায়। এ দুই দিনে প্রতি ২৪ ঘণ্টা সময়ের মধ্যে মোট ৬ বার  ‘ফ্ল্যাশ সেল’ চলবে। বিক্রির সময় হচ্ছে, সকাল ১১টা, দুপুর ১টা, দুপুর ২টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৬টা এবং রাত ৮টা। সৌভাগ্যবান ক্রেতা এই সময়ের মধ্যেই রেডমি ফোর পাবেন মাত্র ১ টাকায়।
এমআই এর নিজস্ব ওয়েবসাইটে ‘ফ্ল্যাশ সেল’ চলছে জনিয়েছে জি নিউজ।সংগ্রহ যুগান্তর

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.