. পবিত্র কোর’আনের সুরা নূরের ৫৫ নম্বর আয়াতটি পুরো জাতির আবারও উপলব্ধি করার সময় হয়েছে। ………… [তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে (অর্থাৎ মোমেন), আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে, ১) তাদেরকে অবশ্যই পৃথিবীতে খেলাফত (প্রতিনিধিত্ব, শাসনকর্তৃত্ব) দান করবেন। যেমন তিনি শাসনকর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববতীদেরকে। ২) তিনি অবশ্যই প্রতিষ্ঠিত করবেন তাদের দীনকে, যা তিনি তাদের জন্যে পছন্দ করেছেন এবং ৩) তাদের ভয়-ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে অবশ্যই নিরাপত্তা দান করবেন। তারা আমার এবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। এরপর যারা অকৃতজ্ঞ হবে, তারাই অবাধ্য (ফাসেক)।] …………… আয়াতটি শুরু হয়েছে ‘ওয়াদা’ শব্দ দিয়ে। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা, যাঁর ওয়াদার কোনো নড়চড় নেই। তারপরে তিনটি পরিষ্কার ওয়াদা পৃথিবীতে শাসনকর্তৃত্ব, দীনকে প্রতিষ্ঠা, ভয়ভীতি দূর করে নিরাপত্তা প্রদান। . আরো লক্ষ্য করার বিষয়, এই ওয়াদাগুলোর আগে ‘অবশ্যই’ (Must) শব্দটি যুক্ত করা হয়েছে। এবং পূর্ববর্তীদেরকে যে ঐ বিষয়গুলো তিনি পূর্ণ করেছিলেন সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন। . আজ আমরা ১৬০ কোটি জনগোষ্ঠী নিজেদেরকে মোমেন মুসলিম বলে বিশ্বাস করছি, দাবি করছি, জান্নাতে যাওয়ার অপেক্ষা করছি। কিন্তু উপরোক্ত আয়াতে আল্লাহ যে ওয়াদাগুলো করেছেন তার সবগুলোই ঠিক উল্টো বাস্তবতায় আমরা বাস করছি। যেমন শাসনকর্তৃত্বের বদলে কয়েকশ বছরের ঘৃণ্য গোলামী ও দাসত্ব, নিরাপত্তার পরিবর্তে সর্বত্র ভয়-আতঙ্ক, উদ্বাস্তুর জীবন। আল্লাহর দীন প্রতিষ্ঠার পরিবর্তে পাশ্চাত্য প্রভুদের দীনই এ জাতির জীবনে প্রতিষ্ঠিত। . এখন প্রশ্ন আসে, আল্লাহ কি মিথ্যা ওয়াদা দিয়েছেন (নাউযুবিল্লাহ)? সেটা তো অসম্ভব। অতীত প্রমাণ করে তিনি কখনও মিথ্যা ওয়াদা দেন নি। স্বল্পসংখ্যক মোমেনকেও তিনি বিরাট শত্রুর বিরুদ্ধে বিজয়ী করেছেন। তাহলে আর একটি মাত্র সিদ্ধান্তই সম্ভব। সেটা হলো- আমরা প্রকৃত পক্ষে আল্লাহর দৃষ্টিতে মোমেন না। মোমেন হলে আল্লাহ অবশ্যই তাঁর ওয়াদা রক্ষা করতেন। . আমরা যখন এই মহাসত্য বলি, তখন যারা আমলের অহঙ্কারে, মাদ্রাসায় পড়ার অহঙ্কারে, লেবাসের অহঙ্কারে আমাদের কোনো কথায় কান না দিয়ে আমাদের উপর ঝাপিয়ে পড়েন, তাদেরকে বলব- আমাদের উপর অনর্থক রাগান্বিত না হয়ে আল্লাহর আয়াতটি নিয়ে ভাবুন, নিজেদের অবস্থানের সাথে মিলিয়ে দেখুন। দেখবেন আপনাদের অহঙ্কারের সমস্ত কারণ অসার। বৃক্ষ তোমার নাম কী? ফলেই পরিচয়।সাইফুল ইসলাম
লেখক
লেখক