আমাদের বাংলাদেশে চর্চারত শিশু লেখকদের ক্ষুদে লেখক বলে আমরা চিনি। তারা বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে। মনে যা আসে তাই ফুটিয়ে তুলে খাতায়। আমিও এ কাজের সাথে যুক্ত। কারণ আমি সব সময় নিজেকে ক্ষুদে লেখক বলে পরিচয় দিতে পছন্দ করি। ক্ষুদে লেখকরা কবিতা, ছড়া, ছোটগল্প ইত্যাদি বিষয় নিয়ে লেখা-লেখি করে। প্রকৃত অর্থে বইপোকারা ক্ষুদে লেখকদের লেখা পড়তে বেশী পছন্দ করেন। আমাদের সমাজে ক্ষুদে লেখকের তৈরি প্রবল ভাবে তৈরি হচ্ছেনা। কারণ, তারা পাঠকপ্রিয় নয়। বইপড়ার প্রতি যত আগ্রহ হবে আমি মনে করি তারা লেখালেখির প্রতিও আগ্রহী হবে। ক্ষুদে লেখকদের সুস্থ ধারার বিষয় নিয়ে লিখতে উৎসাহী করতে হবে। তাদের কে নিয়মিত সাহিত্য চর্চার প্রতি উদ্ভুদ্ধ করতে হবে। পারিবারিক ভাবেও এ বিষয়টার প্রতি নজর দেওয়া উচিত বলে আমি মনে করি।