একটি গল্প ও আমাদের শিক্ষা

0

দুই ভাই। দু’জনেই ব্যবসায়ী। বাবাও অনেক বড় ব্যবসায়ী ছিল। বাবার মৃত্যুর পর বাবার ব্যবসা ভাগাভাগি করে দু’জনের আলাদাভাবে ব্যবসা জীবন শুরু। বড় ভাই ব্যবসাতেও অনেক অসফল এবং সংসার জীবনেও অসফল। . প্রতিনিয়ত ব্যবসায় লোকসান, আয়ের চেয়ে ব্যয় বেশি, কর্মচারীদের সাথে খারাপ আচরণ, মাতাল হয়ে বাড়ি ফিরে বউ পিটানো ইত্যাদি দোষে দুষ্ট। কিন্তু ছোট ভাই ব্যবসা জীবন ও পারিবারিক জীবন উভয় ক্ষেত্রেই দুর্দান্ত সফল। . বড় ভাইকে প্রশ্ন করা হলো- কেন তার এই ব্যর্থতা। সে তখন তার বাবাকে দায়ী করে বলল- আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মাতাল হয়ে বাড়ি ফিরত আর আমার মাকে পিটাত, মাঝে মাঝে অকারণে আমাদেরকেও মারত। জুয়া খেলে ব্যবসার ক্ষতি করত, অকারণে অপচয় করে, অনিয়ম করে ব্যবসায় লোকসান করত, কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করত। আমার বাবার সেই পাপ আমার উপরেও আসর করেছে। পাপ তো বাপকেও ছাড়ে না। সেই ছোটবেলা থেকেই আমার বাবার পাপগুলো আমার উপর প্রভাব ফেলেছে। . ছোট ভাইকে প্রশ্ন করা হলো- চারিদিকে আপনার প্রশংসা, ব্যবসা জীবন, পারিবারিক জীবন সবদিক দিয়েই আপনি চূড়ান্ত সফল। আপনার এই সফলতার পেছনে কার অবদান সবচেয়ে বেশি? . – এই সফলতার পেছনে সকল অবদান আমার বাবার। আমি যখন ছোট ছিলাম তখন বাবাকে দেখতাম মাতাল হয়ে ঘরে ফিরে মাকে পেটাতে, মাঝে মাঝে আমাদেরকেও মারত। তখন আমি আমার মা এবং নিজেদের কষ্টটা উপলব্ধি করে সিদ্ধান্ত নিই- আমি বাবার এই মন্দ আচরণটা কখনোই আমার মধ্যে আচর কাটতে দিব না। ব্যবসায়িক ক্ষেত্রে বাবার প্রতিটা ভুল সিদ্ধান্ত থেকে আমি শিখতে পেরেছি কিসে ব্যবসায় লোকসান হয়, আমি বাবার জন্যই শিখতে পেরেছি কর্মচারীদের সাথে মন্দ আচরণ করলে কী ক্ষতি। বাবার কারণেই আমি আজ মাতাল নই, স্ত্রী-সন্তানদেরকে পিটাই না, কর্মচারীদের সাথে ভালো আচরণ করি, তারাও আমাকে প্রচণ্ড ভালোবাসে, অপচয় করি না, আয় বুঝে ব্যয় করি। তাছাড়া আমার বাবার রেখে যাওয়া মূলধন দিয়েই আমি ব্যবসা শুরু করেছি, বাবার কারণেই ব্যবসা করার অনুপ্রেণা পেয়েছি। সুতরাং আমার সফলতার পেছনে সবচেয়ে বেশি যাকে আমি স্মরণ করি সে আমার শ্রদ্ধেয় বাবা।

———— যে ভালো মানসিকতার সে সব জায়গা থেকে ভালোটাই গ্রহণ করে।

সাইফুল ইসলাম,
লেখক

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.