আখতার হোসেন আজাদ: করোনাভাইরাসের প্রকোপে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ক্যাম্পাসের মধুর বন্ধুত্ব, এক সাথে খুঁনসুটি সবকিছুই বন্ধ। বিখ্যাত সংগীতশিল্পী মান্না দে’র বিখ্যাত গানের অনুকরণে দেমন করেই ফেসবুকে বন্ধুদের ভালোবাসার নিদর্শনস্বরূপ আবেগের স্টাট্যাস লিখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী নন্দিতা কর্মকার।
আইডি লিংক: www.facebook.com/nandita.karmokar.33
স্টাটাসটি হুবহু পাঠকের উদ্দেশে তুলে ধরা হলো।
.
.
ভালোবাসার ক্যাম্পাস আর তোরা 😍
হোসেন মামার চায়ের দোকানের সেই আড্ডাটা আজ আর নেই,
আজ আর নেই। 😦
কোথায় হারিয়ে গেল সোনালি ক্যাম্পাসের বিকেল গুলো সেই, আজ আর নেই।
ফাতেমা বাড়িতে, করছি যে মিস খুব,
শামিম ভাই এই দূর্যোগে ঢাকাতে,,,,,,,,,,,
নেই তারা আজ কোন খবরে।
ফোকগান গেয়ে যে রাকিব রয়েছে টাংগাইলে,
আজ সে ব্রডব্যান্ড নিয়েছে।।।😕
সিলেটিকে ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে,
দিনাজপুরে আলামিন করছে ধান চাষ সে।😵
সিফাত ভুগছে লকডাউনে,
মাদারিপুরে যে সে তাই জীবন টা চলছে 40জিবিতে তাই,
খোঁজ নেয়না একদিনও ফোন দিয়ে যে😒
আমবাগানের কফি হাউজর সেই আড্ডাটা আজ আর নেই,
আজ আর নেই।
কোথায় হারিয়ে গেল সেই খুনশুটি গুলো সেই,
আজ আর নেই।
সুরভিই আজ শুধু সবচেয়ে সুখে আছে,😍
শুনেছি তো কোটিপতি স্বামী তার।😝
রান্না বান্নায় সে হচ্চে যে এক্সপার্ট,
আটা ময়দা সব কিছু দামি তার।😴
শুনেছি তো জারা বাবু বিসিএস করবে না বিয়ে, একটা ছাগল জুটেছে নাকি তার।।।।😋
লক্ষী ট্যারা চোখে ভরা কথা নিয়ে নির্বাক হয়ে,
তন্ময় টা বসে শুধু থাকত।😳
ডাইনা চত্ত্বর এর সেই মারামারি ছবি তোলা নেই,
আজ আর নেই।
কখনো বা আশিকের গান কখনো বা সোহেলের এই নিয়ে তর্ক চলতো,
🎵
রোদ ঝড়বৃষ্টিতে যেখানেই যে থাকুক,
কোচিং সেরে ঠিক এসে জুটতাম ,
চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে,
সাড়ে আটটায় ঠিক উঠতাম 💚
মফিজ লেকের সেই বাশের সাঁকোতে বসা নেই , আজ আর নেই।
লেখক লেখক চেহারা,
হাতে একটা খাতা,
মুছে যায় নি আখতারের নামটা। 😯
সব লেখা ছাপা হলে,📄📃
পেয়েছে আজ সে তার প্রতিভার দামটা😍
সিজান তোর বোন বলা করি মিস,😍
ম্যাসেঞ্জারেই তুই মাঝে মাঝে খোজ নিস।😊
লোক প্রশাসন দিবসে নাচানাচি হলে,
নাম দিতো শেখপড়ার আকাশকাকু যে।😝
কাগজের রিপোর্টার নাইম এসে,
রোজ কি লিখেছে তাই শুধু পড়তো,,,😌,,
সেমিনারে বসে সেই নওরিন নিপার পড়াশোনা নেই,📓📓
আজ আর নেই,
আজ আর নেই ।
কোথায় হারিয়ে গেল আঙ্কেল এর হাসিটা সেই নেই,,
আজ আর নেই।😊
সে কজন নেই আজ একসাথে,
স্মৃতি গুলো তবু আছে।
কোন ক্লাস রুম গুলো খোলা নেই।😭
একি ফুলের বাগানে এসেছে নতুন কুঁড়ি,
শুধু সেই সেদিনের মালি নেই।
প্যারাডাইস রোডের সেই হাটাহাটি নেই আজ আর নেই। 👭👬
কোথায় হারিয়ে গেল সোনালি দিন গুলো সেই আজ আর নেই। 😭
ভালো থেকো ভালোবাসার ক্যাম্পাস। ❤
ভালো থেকো আমার সকল বন্ধুরা।💙
দেখা হবে সুস্থ পৃথিবীতে
মো. আখতার হোসেন আজাদ
ইসলামী বিশ্ববিদ্যালয়